গুইমারায় আলো’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলার গুইমারা সদর ইউনিয়নের ডিপি পাড়ায় ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এসিসটেন্স ফর দি লাইভলিহুড অফ দি অরিজিন্স (আলো)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি আলো কর্তৃক বাস্তবায়নাধীন PRLC প্রকল্পের আওতায় আয়োজন করা হয়, যার অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুইমারা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিসকাতুল তামান্না। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা। এছাড়াও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা. শহীদ তালুকদার, ডা. জয়া চাকমা, ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. মিউশিং মহাজন, ডা. রিপল বাপ্পি চাকমা, ডা. ত্রিলোক চাকমা, ডা. বিশ্ব জ্যোতি চাকমা, ডা. ওপেন চাকমা এবং ডা. মহিমা বড়ুয়া। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে আয়োজিত বিজয় মেলায় এসিসটেন্স ফর দি লাইভলিহুড অফ দি অরিজিন্স (আলো) অংশগ্রহণ করে।
আলো বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।


৫ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলো‘র উদ্যোগে অনুকরণীয় স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) কেন্দ্র করে খাগড়াছড়িতে আন্তজাতিক স্বেচ্ছাসেবক দিবস শুক্রবার দুপুরে জেলা সদরের মিলনপুরস্থ হোটেল গাইরিং হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ দিবসে সামাজিক সেবা, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও নেতৃত্বে অনন্য অবদানের জন্য খাগড়াছড়ি জেলার ৫ জন স্বেচ্ছাসেবক ও ১টি প্রতিষ্ঠানকে নিবেদিত স্বেচ্ছাসেবককে হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও আলো‘র কার্যকরী কমিটির সহ সভাপতি মিজ শ্রীলা তালুকদার-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের প্রাণশক্তি। তাদের নিষ্ঠা ও মানবিকতা সমাজে সহমর্মিতা ও মূল্যবোধ অটুট রাখে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম প্রশংসনীয়।”
আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা জানান, “মানুষের জন্য নিবেদিত এসব স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়ে তাদের কর্মকে জনসমক্ষে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।” তিনি আরও উল্লেখ করেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করতে ‘আলো’ নিয়মিত প্রশিক্ষণ, প্রচারাভিযান ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে চলেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবিকা ইন্দিরা দেবী চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক অংসুই মারমা, বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা ও প্রাক্তন প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমাসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পার্বত্য এলাকায় রক্তদান, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবেলা, নারী-শিশু অধিকার সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তায় স্বেচ্ছাসেবীদের ভূমিকার প্রতি আলোকপাত করেন। তারা মত প্রকাশ করেন যে, এ ধরনের সম্মাননা কেবল স্বেচ্ছাসেবকদের নয়, সামগ্রিকভাবে সমাজকে উজ্জীবিত করবে।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, আলোচক ও বিভিন্ন নেটওয়ার্কের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবকদের মিলনকেন্দ্রে পরিণত হয়। অনুষ্ঠানের শেষের দিকে ‘স্বেচ্ছাসেবকের শক্তি সমাজের শক্তি’ শ্লোগানে পুরো হলরুম মুখরিত হয়ে উঠে এবং ‘আলো’ সংস্থার নির্বাহী পরিচালক উপস্থিত সকল স্বেচ্ছাসেবককে একটি করে বই উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


পুষ্টি মেলা ২০২৫
ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় আলো কতৃক বাস্তবায়িত পিআরএলসি প্রকল্পের অধীনে গুইমারা সদর ইউনিয়নের হাজা পাড়ায় পুষ্টি মেলা ২০২৫ উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন সন্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জনাব মিসকাতুল তামান্না । আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার, উপজেলা মৎস্য অফিসার, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং মানুষের জন্য ফাউন্ডেশন প্রতিনিধি ।

Tree Plantation Program at Guimara Government College
“এসো সবুজে সাজাই বাংলাদেশ“
Under the slogan “এসো সবুজে সাজাই বাংলাদেশ,“ a tree plantation program was organized at the premises of Guimara Government College by Assistance for the Livelihood of the Origins (ALO), led by Executive Director Mr. Arun Kanti Chakma.
Medicinal and ornamental plants, along with a banyan tree, were planted to enhance the campus’s natural beauty and raise environmental awareness among students and the community. The event was graced by the presence of Mr. Md. Nazim Uddin, Principal of Guimara Government College, and included participation from students, scouts, and ALO staff.
This initiative reflects a shared commitment to environmental sustainability and the greening of the Chittagong Hill Tracts, encouraging youth to take active roles in protecting nature for future generations.
Emergency Food Assistance to Flood-Affected Families in Khagrachari in 2024
In response to flash floods caused by heavy rainfall in 2024, 104 severely affected families in Kamalchhari, Golabari, and Perachhara unions received emergency food assistance. This initiative was financially supported by the District Social Welfare Office and Assistance for the Livelihood of the Origins (ALO) and was implemented directly by ALO aimed to alleviate immediate food insecurity and support recovery efforts. The intervention highlights ALO’s commitment to climate resilience and humanitarian response in the Chittagong Hill Tracts.
Day-long Basic First Aid Training Conducted for ALO Staff
Assistance for the Livelihood of the Origins (ALO), utilizing its own financial resources, organized a day-long Basic First Aid Training for all staff members. The training was designed to strengthen the team’s capacity to respond promptly and effectively during emergency situations.
The session was conducted by Advocate Rabiul Islam, who, in addition to his legal profession, serves as a Master Trainer on First Aid at the Bangladesh Red Crescent Society, Khagrachari Unit. The training featured practical demonstrations and hands-on exercises, ensuring participants gained essential life-saving skills.
Upon successful completion of the course, all participants were awarded certificates in recognition of their achievement. This initiative demonstrates ALO’s continued commitment to developing a skilled and prepared workforce, capable of providing timely and effective support during emergencies at the community level
Distributed Dignity Kits to 500 Flood-Affected Women in Khagrachari Sadar upazila
With support from UNFPA and Gana Unnayan Kendra (GUK), Assistance for the Livelihood of the Origins (ALO) successfully distributed dignity kits to 500 flood-affected women in Khagrachari Sadar Upazila. The distribution covered women from Perachhara Union, Golabari Union, Kamalchhari Union, and Ward No. 1 of the Khagrachari Municipality.
The objective of this initiative was to protect the dignity, health, and hygiene of women during emergencies, particularly in the aftermath of natural disasters. The event was attended by the Upazila Nirbahi Officer (UNO) of Khagrachari Sadar, the Deputy Director of the Department of Women Affairs, the District Social Welfare Officer, the Assistant Executive Director of GUK, the Executive Director of ALO, as well as the Chairmen of Perachhara and Kamalchhari Union Parishads. This effort reflects a collaborative and gender-sensitive response to disaster impacts, ensuring that the needs and rights of women are prioritized during relief efforts.
A few words about ALO horticultural plot.
Since establishment of the organization, one of the main objectives was to establish ALO as a self-reliant organization and to be self-sufficient in the future. With that objective and goal in mind, various action plans are formulated such as: 2% donation from the working staff, undertake of income generating activities, adoption of cost saving policy, etc. In 2006, 5 acres of hilly land was purchased in the name of the organization for 500,000 BDT and was registered in the same year. Firstly,
ALO Horticultural Plot
it was not possible to take any initiatives on the site for 3/4 years but some forest Saplings were planted. In 2009, AlO’s started income generating activities with the planting of 600 Amrapali mango saplings as per the plan. Apart from Amrapali, various varieties of fruit saplings were also planted for display. Significant production was not possible in the first 3/4 years due to lack of experience in horticulture and lack of technical assistance as required along with marketing problems at that time.
The following initiatives are then taken: ·
- Plans were made to increase production by communicating with the Agriculture Office;·
- Increased monitoring activities ·
- Increased contact with local mango growers, representatives of various pharmaceutical companies·
- Sharing experiences and problems with each other·
- To take initiative in the development of communication including road networks system·
- Take action when needed
Staffs are engaged with tree plantation.
As a result of taking the initiative·
- Production has increased·
- Network has created·
- The familiarity of the horticultural plot has increased·
- Accessibility to the plot as a result of improved communication systems·
- Increased income comparatively
Current condition:
Overall, the condition of AlO horticulture plot is very good at present. In addition to mangoes, oranges, lemons, maltas, dragons, the garden has almost all improved varieties of fruit trees. Mango, Orange, Lemon, Malta, Dragon and other fruits such as Rambhutan, Avocado, Kiwi, Durian, Persimmon, Mulberry, Egyptian Delicious Figs and many more varieties are ready for sale. There are currently 22 varieties of mangoes.
Acknowledgments
- This initiative would not have been possible without the cooperation and contribution of all the staff from the beginning to the present time; ·
- All the consultants/advisors including the Executive Committee and the employees of the organization;
